বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনসহ কয়েকটি আসনের বেশ কিছু ভোটকেন্দ্রে অনিয়ম হয়েছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এসব ভোটকেন্দ্রের ভোট স্থগিত করা এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল সাংবাদিকদের এসব কথা জানান। তবে মোট কতটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ দাখিল করা হয়েছে তা তিনি সুনির্দিষ্টভাবে সাংবাদিকদের জানাননি।

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। সেখানে তারা শতাধিক ভিডিও ফুটেজের লিংক সংযুক্ত করেছেন। এর মধ্যে কতগুলো বড় ঘটনা ঘটেছে।

জামায়াত নেতা মোয়াজ্জেম হোসেন হেলাল অভিযোগ করেন, কুমিল্লা–৮ আসনের ৩০টি ভোটকেন্দ্র থেকে তাদের দলীয় এজেন্টদের বের করে দেওয়া হয়েছে । রিটার্নিং অফিসারকে এ বিষয়ে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, নোয়াখালী–৬ আসনে গতরাত থেকে রক্তাক্ত সন্ত্রাস হয়েছে। ঝালকাঠি, শরীয়তপুরেও সমস্যা হয়েছে, দলীয় এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এবি পার্টির সভাপতি মজিবুর রহমানের গাড়ি বহরে হামলা হয়েছে।

জামায়াতে ইসলামী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250