মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৪ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি-পুলিশ। আজ রোববার (২৪শে আগস্ট) বরিশাল থেকে সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

যাত্রাবাড়ী থানায় করা এ হত্যা মামলায় ১১ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে তৌহিদ আফ্রিদির। মামলায় মোট ২৫ জন এজাহারভুক্ত আসামি ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলার প্রধান আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ নম্বর আসামি হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে রয়েছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন।

এই একই মামলায় ২২ নম্বর আসামি হলেন তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। ১৭ই আগস্ট ঢাকা মহানগর পুলিশের (ডিবি) হাতে তিনি গ্রেপ্তার হন।

তৌহিদ আফ্রিদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250