মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

নারী বিশ্বকাপে বিশেষ জার্সি, রয়েছে পাঁচ প্রিয়জনদের নাম!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে বসেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে বিশেষ নকশার জার্সি পরে খেলছেন সাউথ আফ্রিকার মেয়েরা। জার্সির কলারের অংশে থাকছে তাদের পাঁচ প্রিয়জনের নাম। সামাজিক মাধ্যমে এ তথ্য জানায় ক্রিকেট  সাউথ আফ্রিকা (সিএসএ)।

নারীদের এই আসর ঘিরে প্রোটিয়া সমর্থকদেরও একটি বিশেষ বার্তা দিয়েছে সিএসএ। বিবৃতিতে বলা হয়েছে, 'সবসময় উদীয়মান- আমার জন্য, তার জন্য, তাদের জন্য, সবার জন্য, সাউথ আফ্রিকার জন্য, প্রোটিয়াদের জন্য।'

আরো পড়ুন : ১০ বছর পর বিশ্বকাপে জয় পেলো বাংলাদেশ

আইসিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাউথ আফ্রিকার ক্রিকেটাররা কলারের অংশে তাদের প্রিয়জনদের নাম লেখা জার্সি পরবে। সেটি হতে পারে, বাবা-মা, ভাই-বোন, বন্ধু কিংবা যে কোনো কাছের মানুষ।

এই আসরে সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া লরা উলভার্ট তার জার্সির কলারে লিখিয়েছেন মা, বাবা, লুকা (ছোট ভাই), দাদী ও কোচ লরি ওয়ার্ডের নাম। তিনি বলেন, 'টুর্নামেন্ট চলাকালে বাড়ির একটি চিহ্ন নিজের সঙ্গে রাখা আমাকে শক্তি জোগাবে। আমি জানি, সেখানে (মাঠে) আমি একা নই। আমার কাছের মানুষরাও আমার সঙ্গে আছে।'

এস/কেবি


টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250