শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে আমরা ঢুকতে চাই না : সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫

#

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন : ছবি - সংগৃহীত

জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো বক্তব্যে এখন ঢুকতে চাই না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমফ্রেম মাথায় রেখে কাজ করছি আমরা।

রোববার (১৯শে জানুয়ারি) নির্বাচন ভবনে ইউএনডিপি ও ইসির মধ্যে বিভিন্ন কারিগরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় ইউএনডিপির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

একটি রাজনৈতিক দলের দাবি এ বছরের জুলাই-আগস্টের মধ্যে নির্বাচনের, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, "রাজনৈতিক বক্তব্যের মধ্যে আমরা ঢুকতে চাই না। আমরা আইন, কানুন, বিধি-বিধান, সিস্টেমের মধ্যে থাকব। আমরা সবাইকে ফ্রি ফেয়ার গেইম উপহার দিতে চাই। অল প্লেয়ারস ক্যান প্লে আন্ডার দি রুলস অব দি গেইম। এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই।"

ইতোমধ্যে প্রধান উপদেষ্টা আগামী সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে বা আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠানের কথা বলেছেন।

অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ে প্রস্তুতি চলছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, "একদম, মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে টাইম ফ্রেম; ওইটাকে মাথায় রেখে আমরা কাজ করছি।"

আই.কে.জে/  

সিইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250