মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ভারত *** মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে: শামা ওবায়েদ *** মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা মোদির, সামনে বড় চ্যালেঞ্জ *** দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দুই বছর সময় লাগবে: তথ্য উপদেষ্টা *** কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর *** অন্তর্বর্তী সরকারের সময় স্টেট এক্সিস্ট করেছিল বলে মনে করি না: জাহেদ উর রহমান *** কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন *** দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান *** গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী *** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী

অন্তর্বর্তী সরকারের সময় স্টেট এক্সিস্ট করেছিল বলে মনে করি না: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, তখন বাংলাদেশে রাষ্ট্র অস্তিত্বশীল ছিল বলে তিনি মনে করেন না। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় ১৫০-২০০ মাজার ভেঙে ফেলা হয়েছে। মব হয়ে অসংখ্য... যাত্রা, নাটক, মেলা, জাস্ট মেলা বসে—আড়াইশ বছরের পুরোনো মেলা বসতে পারে নাই। তিনজন অভিনেত্রী শোরুম উদ্বোধন করবেন, সেটাও হতে দেওয়া হয় নাই। বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটেছে।’

তিনি বলেন, ‘ঘোষণা দিয়ে দুটো পত্রিকা অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই সময় বাংলাদেশে স্টেট এক্সিস্ট করে নাই। বিভিন্ন তুচ্ছ দাবি নিয়ে রাস্তা বন্ধ করে বসে থাকা হয়েছিল।  বাংলাদেশে তখন কোনো স্টেট এক্সিস্ট করেছিল বলে মনে করি না।’

তিনি আরও বলেন, ‘আমি বলছি না অপরাধ হচ্ছে না, অপরাধ হচ্ছে। সেগুলো আপনারা আনছেন, এটাও লজিক্যাল। একটা অপরাধও যেন না ঘটে বা ঘটলে সেটার দায় সরকারের, মানতে আমি একেবারেই দ্বিধা করছি না। কিন্তু আমরা কোন জায়গায় আছি, কতটুকু আছি সেই ব্যাপারটা একটু বোঝা দরকার আছে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘আপনি যদি ডেটা দেখেন, হত্যাকাণ্ডের সংখ্যা বা হত্যাকাণ্ডের মামলার সংখ্যা গত ইন্টারিমের সময়ের তুলনায় কিছুটা বেড়েছে। কিন্তু অন্য অপরাধ—চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধের মামলার সংখ্যা কমেছে। ওভারঅল মামলা দিয়েই হয়তো ডেটাটা বলতে পারব, সেটা কিন্তু আবার কমেছে।’

তিনি বলেন, ‘মাত্র ছয় মাস গেল, আশা করি এই সমস্যাটার সমাধান ধীরে ধীরে হবে। কোন পুলিশ বাহিনী নিয়ে কাজ করছি এটা যেন খেয়াল রাখি।’

জাহেদ উর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ভারত

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা মোদির, সামনে বড় চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দুই বছর সময় লাগবে: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250