বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

দেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট দখল শরিফুলের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের চতুর্থ বোলার হিসেবে টি২০ ক্রিকেটে ৫০ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন পেসার শরিফুল ইসলাম। গতকাল বুধবার (২৮শে মে) পাকিস্তানের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-২০ ম্যাচে শরিফুল এ কৃতিত্ব অর্জণ করেন।

গতকাল পাকিস্তানি ওপেনার ফখর জামানকে ১ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শরিফুল তার ক্যারিয়ারের ৫০ উইকেট পূর্ণ করেন। তবে এর আগে বাংলাদেশের হয়ে টি-২০ ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

এদিকে টি-২০ ক্রিকেটে সাকিব ও মুস্তাফিজ ১০০ উইকেটের মাইলফক স্পর্শ করে ফেলেছেন। এ ছাড়া সর্বমোট ১৪৯ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব যেহেতু ইতোমধ্যেই টি-২০ থেকে অবসরের ঘোষনা দিয়েছেন, সে কারনে ১৩৪ উইকেট নেওয়া মুস্তাফিজের সামনে সুযোগ রয়েছে তাকে টপকে যাবার। আর তাসকিনের সংগ্রহে রয়েছে ৮২ উইকেট।

গতকাল শরিফুল ক্যারিয়ারের ৪৫তম ম্যাচে ৫০ উইকেটের কোটা পূরণ করলেন। গতকাল ওই ম্যাচে শরিফুল মিডল অর্ডার ব্যাটার শাদাব খানের উইকেটও দখল করেছেন। এমেনকি শেষ পর্যন্ত ৩২ রানে তিনি ২ উইকেট দখল করেন।

মাহেদি হাসান টি-টোয়েন্টিতে ৫০ উইকেট প্রাপ্তির লড়াইয়ে পরবর্তী বোলার হিসেবে এগিয়ে আছেন। গতকাল পাকিস্তানের বিপক্ষে ১ উইকেট নেওয়ার পর এ মুহূর্তে তার সর্বমোট উইকেট সংখ্যা ৪৯।

আরএইচ/

টি-টোয়েন্টি শরিফুল ইসলাম বাংলাদেশি পেসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250