মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

অস্কারজয়ী হলিউড তারকাকে ট্রাম্পের কটাক্ষ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

এবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে অস্কারজয়ী হলিউড অভিনেতা জর্জ ক্লুনি ও তার স্ত্রী আমাল ক্লুনিকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ভ্যারাইটির।

গত ডিসেম্বরে জর্জ ক্লুনি ও তার পরিবার ফ্রান্সের নাগরিকত্ব পান। এ নিয়েই মূলত ট্রাম্পের তোপের মুখে পড়ে এই তারকা পরিবার। এ ছাড়া ফরাসি নাগরিকত্ব গ্রহণের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে ডেমোক্র্যাটিক পার্টির একাধিক শীর্ষ নেতারও সমালোচনা করেন।  

ক্লুনি দম্পতি ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করেছেন উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ফ্রান্সের অভিবাসন নীতির কারণেই সেখানে অপরাধ সমস্যা বেড়েছে। এ প্রসঙ্গে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের মার্কিন অভিবাসন নীতির সঙ্গে এর তুলনা টানেন।  

পাশাপাশি তিনি কমলা হ্যারিস, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজের নাম উল্লেখ করে ডেমোক্র্যাটদের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও তীব্র সমালোচনা করেন।

এ ছাড়া জর্জ ক্লুনির হলিউড ক্যারিয়ার নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তার মতে, ক্লুনি চলচ্চিত্রের চেয়ে রাজনীতির কারণে আলোচনায় ছিলেন বেশি।  এমনকি তিনি বড় কোনো চলচ্চিত্র তারকা নন বলেও খোঁচা দেন মার্কিন প্রেসিডেন্ট।  

উল্লেখ্য, জর্জ ক্লুনি দীর্ঘদিন ধরেই ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমালোচক এবং ডেমোক্র্যাটিক পার্টির একজন সমর্থক হিসেবে পরিচিত। গত বছরের এপ্রিলে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লুনি জানিয়েছিলেন, ট্রাম্পের করা সমালোচনাকে তিনি কখনোই গুরুত্ব দেন না। 

সেই সাক্ষাৎকারে ক্লুনি বলেন, ‘আমার কাজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করা নয়।  আমার কাজ সুযোগ পেলেই সত্য কথা বলা।’

তিনি আরও বলেন, তার বক্তব্য নিয়েও সমালোচনা করা এবং ভিন্নমত প্রকাশ করার অধিকার সকলের রয়েছে।

জে.এস/

জর্জ ক্লুনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250