রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু *** নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ *** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫২ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বুদ্ধপূর্ণিমা-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার (৮ই মে) সকালে ডিএমপি হেড-কোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভায় এ কথা বলেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, শুভ বুদ্ধপূর্ণিমার অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ডিএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বৌদ্ধবিহার ও অনুষ্ঠানস্থলগুলোতে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর। এ ছাড়া পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী আরও বলেন, শোভাযাত্রা চলাকালীন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। শোভাযাত্রার রুটে বাড়তি ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি থাকবে।

এদিকে সমন্বয় সভায়  উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলীসহ ডিএমপির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বিভিন্ন সংস্থা ও ধর্মীয় প্রতিনিধিরা মতবিনিময়ে অংশ নেন।

আরএইচ/



ডিএমপি কমিশনার নিরাপত্তা বুদ্ধপূর্ণিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

‘পরকীয়া’ সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250