শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ৩০০ টাকায়...

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার (১৪ই অক্টোবর) রাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ২০০ রানে হেরেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ পেল ধবলধোলাইয়ের লজ্জা। কিন্তু আফগান সিরিজ শেষ হওয়ার পর খুব বেশি সময় বাকি নেই। ঢাকার মিরপুরে আগামী শনিবার শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের টিকিট বিক্রির কাজও এরই মধ্যে শুরু হয়েছে। সর্বনিম্ন ৩০০ টাকায় পাওয়া যাবে মিরপুরের ইস্টার্ন গ্যালারির টিকিট। গ্র‍্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২৫০০ টাকা। ওপর-নিচ দুই পাশেরই টিকিটের দাম ২৫০০ টাকা ধরা হয়েছে।

আন্তর্জাতিক গ্যালারির দুটি টিকিটের দাম ১৫০০ টাকা। ক্লাব হাউসের দুই গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ টাকা করে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা। সর্বোচ্চ ৩৫০০ টাকা দাম ধরা হয়েছে আন্তর্জাতিক লাউঞ্জের দক্ষিণ ব্লকের টিকিট। আজ বুধবার (১৫ই অক্টোবর)  সকাল থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট।

অনলাইনে ওয়েবসাইট থেকে দর্শকেরা টিকিট কাটতে পারবেন। প্লে স্টোর থেকে ‘গো বিসিবি টিকিট’ অ্যাপ ডাউনলোড করেও কেনা যাবে টিকিট। ১৮ই, ২১শে ও ২৩শে অক্টোবর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডের ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। প্রত্যেক ম্যাচই শুরু হবে বেলা দেড়টায়।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250