বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

জনগণ ভোট দিয়ে আমাদের সেবা করার সুযোগ দিয়েছে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৪

#

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ বারবার ভোট দিয়ে আমাদের সেবা করার সুযোগ দিয়েছে বলেই আজকে দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।

শনিবার (২রা মার্চ) রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় বীর পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সবাই এক হয়ে আমাদের দেশটাকে গড়ে তুলবো, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশকে এখন আর কেউ অবহেলা করতে পারে না। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী যেখানে যাচ্ছে, সেখানেই আস্থা ও বিশ্বাস গড়ে তুলছে। সেনাবাহিনী শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তারা অবদান রেখে দেশের জন্য সুনাম বয়ে আনছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়ায়। শুধু তাই নয় দেশের অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী অবদান রেখে যাচ্ছে। 

আরও পড়ুন: মাতৃভূমি অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় প্রধানমন্ত্রীর ক্ষোভ

সশস্ত্র বাহিনীর উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। 

তিনি বলেন, আমরা ক্ষমতায় আসার পর থেকে সশস্ত্র বাহিনীর উন্নয়নের জন্য বেশ কিছু পদাতিক ডিভিশন, ব্রিগেড, ইউনিট এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করেছি। 

শেখ হাসিনা বলেন, প্রতিটি পরিবারে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। রাস্তাঘাট, পুল-ব্রিজ সবকিছু উন্নত করে দিচ্ছি। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রেখেই আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।

এসকে/ 


প্রধানমন্ত্রী সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

জাপান সফরে গেলেন সেনাপ্রধান

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250