মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ১ম নটরডেমের তানিম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাক্রমে ১ম হয়েছেন মুহতাসিম সাদিক তানিম। তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী।

রোববার (১০ই মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ফলাফল প্রকাশের বিষয়ে জানানো হয়েছে। ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে ও মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পারবেন বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৪৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

আরো পড়ুন: মানসম্মত শিক্ষক-চিকিৎসক থাকলে আসন বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী

এদের মধ্যে মেধা কোটায় ৫১৩ জন, ৫% মুক্তিযোদ্ধা কোটায় ২৭ জন ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে ৫ জন রয়েছেন। এসব ভর্তিচ্ছুরা ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তি হতে পারবেন।

ফল যেভাবে দেখা যাবে

ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট www.mefwd.gov.bd স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটক বাংলাদেশ লি: এর ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।

সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টেলিটকের 01550155555 নম্বর থেকে SMS এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের অধ্যক্ষের দপ্তর থেকে জানা যাবে। বেসরকারি ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের ভর্তি বিজ্ঞপ্তি পরবর্তীতে প্রকাশ করা হবে।

এইচআ/ 

ফল প্রকাশ ডেন্টাল ভর্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250