রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে *** নিউইয়র্কে করোনা মহামারি তহবিল আত্মসাৎ, ৮ বাংলাদেশির দোষ স্বীকার *** টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে দাবি জানাবে বিএনপি সরকার *** তারেক রহমান চ্যালেঞ্জ মোকাবিলা করতে গেলে বিএনপিই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে *** অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা *** মন্ত্রী হওয়ার কোনো প্রস্তাব পেয়েছেন কি তামিম? *** এমপিদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রীদের শপথ বিকেল ৪টায় *** তারেক রহমানের মন্ত্রিসভার আলোচনায় যারা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনের ফল বাতিল করে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপির নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৭শে মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। রায় ঘোষণার পর আদালতে বিজয় মিছিল করেন ইশরাক হোসেনের অনুসারীরা। 

আদালতের আদেশে নৌকা প্রতীক নিয়ে শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের জারি করা গেজেট বাতিল করা হয়। ধানের শিষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন আদালত।

অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩রা মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।

গত বছরের ১লা অক্টোবর ২০২১ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করেন আদালত। ওই দিন নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এ রায় দেন।

এইচ.এস/

ইশরাক হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250