বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশের কারিগরি ও পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) খাতের উন্নয়নে ১৫ কোটি আমেরিকান ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৮৩০ কোটি টাকা। এই ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য এবং বার্ষিক সুদের হার ২ শতাংশ। এই অর্থায়নে প্রশিক্ষণ পাবেন ১০ হাজার শিক্ষক এবং এর সুফল পাবেন অন্তত ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থী।

রোববার (৩রা আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ-সংক্রান্ত একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদির সিদ্দিকী এবং এডিবির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির বাংলাদেশ কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং।

অনুষ্ঠানে হো ইউন জিয়ং বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বহুমুখীকরণ ও দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্য বাস্তবায়নে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা পাঁচটি খাতকে অগ্রাধিকার দিচ্ছি—যন্ত্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সিভিল ইঞ্জিনিয়ারিং এবং খাদ্য ও কৃষি।

জে.এস/

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250