বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় কোহিনূর মিয়া: অবসর–বরখাস্ত থেকে ফেরানোর প্রভাব কী হতে পারে *** বিচারপ্রক্রিয়ার ওপর আস্থার সংকট দেখা দিতে পারে: ইফতেখারুজ্জামান *** আওয়ামী লীগের সাবেক এমপিকে জামিন করিয়ে দিতে কোটি টাকা চাওয়ার ঘটনায় কমিটি গঠন *** ভারত থেকে ২ দিনে এলো ৫ হাজার টন ডিজেল *** হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান *** এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র *** প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সম্পর্কে ইতিবাচক বার্তা দিয়েছেন: হর্ষবর্ধন শ্রিংলা *** জুলাই সনদ আদেশ ম্যাস্কুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন *** ‘আওয়ামী লীগের সাবেক এমপির জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর’ *** জামায়াত আমিরের ‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, উপদেষ্টাকে অব্যাহতি

পোস্টাল ব্যালট: ডাক বিভাগ ছাড়া অন্য চ্যানেলে পাঠালে বাতিল হবে ভোট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দেবেন, তাদের সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমেই তা ফেরত পাঠাতে হবে। অন্যথায় ভোট বাতিল হবে। গতকাল সোমবার (১২ই জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

এতে বলা হয়েছে, ‘সম্মানিত ভোটারগণকে জানানো যাচ্ছে যে, সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে আপনার পোস্টাল ব্যালট প্রেরণ করুন। মনে রাখবেন, সকল পোস্টাল ব্যালটে Unique QR Code ও ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত রয়েছে।’ বাংলাদেশ ডাক বিভাগের চ্যানেল ব্যতিত অন্য কোনো মাধ্যমের মাধ্যমে প্রেরিত পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসারগণ কর্তৃক গৃহীত হবে না।

এবার প্রথমবারের মতো প্রবাসী, ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। এদের মধ্যে দেশের বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। আগামী ১২ই জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে ২১ থেকে ২৫শে জানুয়ারির মধ্যে।

জে.এস/

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250