মঙ্গলবার, ৩রা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী *** ‘দীপ কৌশলে প্রশ্ন এড়াচ্ছেন, নীরব থাকছেন’—আবেদনে আরও ৩ দিন রিমান্ড মঞ্জুর *** আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে, আখতারুজ্জামানকে জামায়াত আমির *** ঘরের মধ্যে ককটেল বিস্ফোরণ, জামায়াত নেতা আহত *** শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না, মন্তব্য তথ্য উপদেষ্টার *** ‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত *** চাপে বিশ্বকাপ পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা, তবে... *** শ্রমিকদের বিক্ষোভে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি *** সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান *** শ্রমিক বিক্ষোভের পঞ্চম দিন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তার রুকন পদ স্থগিত করেছে দলটি। গতকাল সোমবার সন্ধ্যায় মহানগর জামায়াতের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ও সম্পাদনা করা হয়েছে দাবি করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নেতা।

রুকন পদ স্থগিত হওয়া নেতার নাম মো. শহীদুল্লাহ (৪৬)। তিনি নগরের নতুন বাজার থানা শাখা জামায়াতের রুকন ছিলেন। পাশাপাশি নগরের নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত।

গতকাল সোমবার দুপুরে ‘জেন-জেড ময়মনসিংহ’ নামের একটি ফেসবুক গ্রুপে তার ছবি ও একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে জামায়াতের এক নেতার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই পোস্টে জামায়াতের মেয়র প্রার্থী শহিদুল্লাহ কায়সারের সঙ্গে ওই নেতার নির্বাচনী প্রচারণার সময়কার ঘনিষ্ঠতার বিষয়টিও উল্লেখ করা হয়।

কোতোয়ালি মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে মো. শহীদুল্লাহ দাবি করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তার ও পরিবারের ক্ষতি এবং মানহানির উদ্দেশ্যে তার ও তার স্ত্রীর ছবি সংগ্রহ করে এআইয়ের মাধ্যমে সম্পাদনা করে ছবি ও ভিডিও তৈরি করেছেন।

গতকাল রাতে মো. শহীদুল্লাহ বলেন, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা। কীভাবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা তিনি জানেন না। তার ধারণা, অজ্ঞাতনামা কেউ শত্রুতাবশত তার মোবাইল ফোন থেকে ভিডিওটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে।

এ বিষয়ে জামায়াতের মেয়র প্রার্থী ও মহানগর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার বলেন, মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগের সময় বিভিন্ন এলাকার লোকজন তার সঙ্গে থাকেন। বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও এতে অংশ নেন। মো. শহীদুল্লাহ হয়তো কোনো এক গণসংযোগে ছিলেন। সেই সময়ের একটি ছবি ব্যবহার করে বিরোধী একটি পক্ষ তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে।

এ বিষয়ে মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত। শহীদুল্লাহ দাবি করেছেন, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা। মোবাইল ফোন হ্যাক করে বা অন্য কোনোভাবে কারা এটি ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।’

কামরুল আহসান আরও বলেন, বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত শহীদুল্লাহর রুকনিয়ত স্থগিত করা হয়েছে। নৈতিক স্খলনজনিত বিষয় বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ময়মনসিংহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৬

‘দীপ কৌশলে প্রশ্ন এড়াচ্ছেন, নীরব থাকছেন’—আবেদনে আরও ৩ দিন রিমান্ড মঞ্জুর

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৬

আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে, আখতারুজ্জামানকে জামায়াত আমির

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৬

ঘরের মধ্যে ককটেল বিস্ফোরণ, জামায়াত নেতা আহত

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৬

শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না, মন্তব্য তথ্য উপদেষ্টার

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৬

Footer Up 970x250