মঙ্গলবার, ৩রা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল কল্যাণ ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি *** এবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে *** যার সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, কেমন আছেন সেই গোলরক্ষক? *** গণভোটের রায় উপেক্ষার অভিযোগ করে সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন কয়েকটি ছাত্রসংগঠনের *** ‘আদালতের মধ্যে সাংবাদিক কেন’ *** ‘ভারতীয় নাগরিক’, ‘র’-এর এজেন্ট’ অপপ্রচারই কী শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার ভিত্তি *** কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী *** ‘দীপ কৌশলে প্রশ্ন এড়াচ্ছেন, নীরব থাকছেন’—আবেদনে আরও ৩ দিন রিমান্ড মঞ্জুর *** আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে, আখতারুজ্জামানকে জামায়াত আমির *** ঘরের মধ্যে ককটেল বিস্ফোরণ, জামায়াত নেতা আহত

জয় বাংলা স্লোগানে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় স্মৃতিস্তম্ভের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে দুই ব্যক্তি স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন। আগুন জ্বলে ওঠার পর তিনজন যুবককে মূল বেদি থেকে নেমে দ্রুত চলে যেতে দেখা যায়। এ সময় তাদের কণ্ঠে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।

আজ দুপুরে স্মৃতিস্তম্ভে পোড়ার কালো চিহ্ন দেখা যায়। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, প্রতিদিন সন্ধ্যার পর স্মৃতিস্তম্ভ চত্বরে দুই পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। গতকাল রাতেও তারা সেখানে ছিলেন। এ সময় দুই ব্যক্তি স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যান। পাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

মিরাজুল ইসলাম আরও জানান, এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অন্যজন কনস্টেবল। তারা যশোর শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তবে তাদের নাম জানা যায়নি।

যশোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250