বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

নাটোর সদর উপজেলায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত শরিফুল পেশায় ফুচকা ব্যবসায়ী। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ফসলের খেতে নিয়ে শিশুটিকে ধর্ষণের অভিযোগ করেছে শিশুটির পরিবার। ঘটনার পর এলাকাবাসী শরিফুলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

গতকাল বুধবার (৩ জুন) রাত ৯টায় পুলিশ অভিযুক্ত শরিফুল ইসলামকে (৪৬) আটক করে থানায় নিয়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, গত মঙ্গলবার বিকেলে শিশুটি বাড়ির অদূরে ফসলের মাঠে খেলা করছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে সে সময় মাঠের পাশ দিয়ে যাচ্ছিল অভিযুক্ত শরিফুল। শিশুকে ফসলের মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে বাড়ির কাছাকাছি একটি জমিতে নিয়ে শিশুকে ধর্ষণ করে সে। এ সময় ঘটনাটি কাউকে না জানাতে শিশুটিকে হুমকি দেয়। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলে পরিবারের সদস্যরা বুঝতে পারে এবং শিশুটি পুরো ঘটনাটি তাদের জানায়। স্বজনেরা ঘটনাটি কাউকে না জানিয়ে শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। ঘটনাটি বুধবার সন্ধ্যায় জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার মানুষ।

তারা অভিযুক্ত শরিফুলের বাড়ি ঘেরাও করে তাকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দিতে থাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে শরিফুলকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি আরও জানান, শিশুটিকে রাতেই শারীরিক পরীক্ষার জন্য নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক শরিফুলের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নাটোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250