সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

দীঘি বড় পর্দায় প্রথমবার ইমনের সঙ্গে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এ জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তারা।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনাপাওনা’ অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। বছরের শুরুতে জানা গিয়েছিল, এতে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন দীঘি। এবার সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন ইমন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা। জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ক্যামেরার সামনে দাঁড়াবেন তারা

মামনুন ইমন বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের দেনাপাওনা গল্পটি বেশিরভাগ মানুষের জানা ও পছন্দের। ভালোভাবে ফুটিয়ে তুলতে পারলে বড় পর্দাতেও দর্শক উপভোগ করবেন। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব ভালো কিছু করার।’

দেনাপাওনা সিনেমায় ইমন অভিনয় করবেন জমিদারের ছেলের চরিত্রে। যে কলকাতায় ম্যাজিস্ট্রেটের চাকরি করে। গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়ে নিরুপমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়। কিন্তু অসচ্ছল পিতা বিয়ের পণ দিতে না পারায় লজ্জায় আত্মহত্যা করে নিরুপমা।

এদিকে রোজার ঈদে মুক্তি পেয়েছে দীঘির অভিনীত ‘জংলি’। এম রাহিম পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথমদিন থেকে রয়েছে আলোচনায়। তৃতীয় সপ্তাহেও নিজের অবস্থান ধরে রেখেছে জংলি। চরিত্রের ব্যাপ্তি কম হলেও এ সিনেমায় প্রশংসিত হয়েছে দীঘির অভিনয়।

এইচ.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250