বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী *** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’

ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন নির্মাতা নাসির

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নাট্যনির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তাছলিমা খাতুন আয়েশা নামের এক অভিনয়শিল্পী। তার দাবি, অভিনয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে গিয়ে নাসির উদ্দিন আহমেদ মাসুদ, তার সহযোগী বাবর ও অজ্ঞাতনামা একজন ধর্ষণ ও মারধর করেন। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা নাসির।

গত বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুর মডেল থানায় মামলাটি করেন তাছলিমা খাতুন আয়েশা। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২২শে সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে নাসির উদ্দিন ও তার সহকারী বাবর শুটিংয়ের কথা বলে শ্রীপুর থানাধীন তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ সাকিনস্থ রাজ রিসোর্ট নামের একটি রিসোর্টে নিয়ে যান তাকে। সেখানে নিয়ে যাওয়ার পর দুজন মিলে তাকে ধর্ষণ করেন। এরপর বয়স্ক এক ব্যক্তি, যাকে রিসোর্টের মালিকপক্ষের লোক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, তিনি তাছলিমাকে তৃতীয়বার ধর্ষণ করেন। পরে মারধর করে অভিনেত্রীর ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেন এবং রিসোর্ট থেকে বের করে দেন।

তাছলিমা খাতুন আয়েশা জানান, অসুস্থ থাকায় তাৎক্ষণিক অভিযোগ করতে পারেননি তিনি। চিকিৎসা নেওয়ার পর গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর মডেল থানায় মামলা করেছেন।

এ বিষয়ে জানতে নির্মাতার সঙ্গে যোগাযোগ করলে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে অভিনেত্রীর সঙ্গে ঘুরতে যাওয়ার বিষয়টি সত্য বলে জানিয়েছেন নাসির। তিনি বলেন, ‘সেই অভিনেত্রীসহ আমরা কয়েকজন মিলে ঘুরতে গিয়েছিলাম। পরে আমরা তাকে তার বাসাতেও পৌঁছে দিয়ে আসি। কেন সে এমন অভিযোগ করল, তা আমার জানা নেই। পুরো বিষয়টি অসত্য এবং ভিত্তিহীন।’

পরিচালক নাসির উদ্দিন আহমেদ মাসুদ আরও বলেন, ‘অভিযোগ যে কেউ করতে পারে। অভিযোগ করলেই কেউ দোষী হয়ে যায় না। যদি এই মামলা আদালত পর্যন্ত যায়, তবে সেখানেই আইনিভাবে এর মোকাবিলা করব।’

জে.এস/

বিনোদন অভিযোগ পরিচালক নাসির উদ্দিন আহমেদ মাসুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250