শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

ব্রুনো ফার্নান্দেজের যোগ করা সময়ের গোলে ইউনাইটেডের জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে জয়হীন। লিগ কাপ থেকে চতুর্থ স্তরের দল গ্রিমসবির কাছে হেরে বিদায়। ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে রুবেন আমোরিমের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নটা তখন আরও বড় হয়েছিল।

গতকাল শনিবার (৩০শে আগস্ট) ওল্ড ট্রাফোর্ডে বার্নলির বিপক্ষে ম্যাচটা তাই ইউনাইটেডও আমোরিমের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। খবর রয়টার্সের।

সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জিতেছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগে মৌসুমে প্রথম জয়টা অবশ্য নাটকীয়ভাবেই পেয়েছে ২০ বারের লিগ চাম্পিয়নরা। যোগ করা সময়ের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজের গোল জয় এনে দিয়েছে ইউনাইটেডকে। মৌসুমের প্রথম জয়টা আমোরিমরা পেলেন ৩-২ ব্যবধানে ।

এমন নাটকীয় জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে কিছুটা হলেও চাপ কমল আমোরিমের ওপর। দু’সপ্তাহের আন্তর্জাতিক বিরতির আগে অন্তত জয় নিয়েই মাঠ ছাড়ল ওল্ড ট্রাফোর্ডের দলটি।

জিতলেও খোলস ছেড়ে বেরোতে বেশ কষ্ট করতে হয়েছে তাদের। ২৭ মিনিটে কাসেমিরোর হেড বারে লেগে ফিরে আসে। তবে ভাগ্য ভালো ছিল ইউনাইটেডের। সেই বল প্রতিপক্ষ জশ কালেনের গায়ে লেগে জালে ঢুকলে এগিয়ে যায় স্বাগতিকেরা।

জে.এস/

ব্রুনো ফার্নান্দেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250