শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

গ‍্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোন, বারিধারা নিউ ডিওএইচএস এলাকা, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি থেকে পুরো বসুন্ধরা আবাসিক এলাকায় ১৩ ঘণ্টা গ‍্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড।

তিতাস গ্যাস  ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার কিছু এলাকায় মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) বন্ধ থাকবে গ‍্যাস সরবরাহ।

আরও পড়ুন: ভূমি ব‍্যবস্থাপনা সংস্কার হলে দেশ সংস্কার হবে : ভূমি উপদেষ্টা

এতে বলা হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ২৫শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা বারিধারা ডিপ্লোমেটিক জোনের রোড নং-১১, ১২, ১৩, ১৪ এলাকা, বারিধারা নিউ ডিওএইচএস এলাকা, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি থেকে সমগ্র বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত) ও যুক্তরাষ্ট্র দূতাবাসের উত্তর-পূর্ব পাশ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে।

এসি/ আইকেজে

গ্যাস সরবরাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250