শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

ভূমি ব‍্যবস্থাপনা সংস্কার হলে দেশ সংস্কার হবে : ভূমি উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

মানুষের মৌলিক চাহিদার সবগুলোই ভূমির উপর নির্ভরশীল। তাই ভূমি ব‍্যবস্থাপনা সংস্কার হলে, সার্বিকভাবে দেশ সংস্কার হবে। মানবসভ্যতার সূচনা লগ্নেই মানুষের প্রথম এবং প্রধান চাহিদা বা প্রয়োজনের নাম হচ্ছে ভূমি। ভূমিষ্ঠ হবার পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কাছে প্রধান নির্ভরয্যেগ্য ও মূল্যবান সম্পদ হিসেবে "ভূমি" স্বীকৃত হয়ে আসছে। এর অন্যতম কারণ হচ্ছে মানুষের জীবন ধারণের জন্য মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমির কাছ থেকেই পাওয়া যায়। আর তাই মানুষের মৌলিক চাহিদা যথাযথ নিশ্চিত করতে এই প্রশিক্ষণের আয়োজন বলেন,ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

রোববার (২৩শে ফেব্রুয়ারি) রাজধানীর ডেমরায় করিম জুট মিলের সভাকক্ষে ১৩৯তম সার্ভে ও সেটেলম্যান্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এই প্রশিক্ষণে প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, জুডিশিয়ারি ক্যাডার ও বন ক্যাডারের মোট ৬১ জন অংশগ্রহণ করেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমি প্রকৃতির অন্যতম অবদান হলেও এর ব্যবহার প্রাকৃতিক নয়। যুগে যুগে মানবসভ্যতা ও জ্ঞান-বিজ্ঞান বিবর্তনের সাথে সাথে ভূমি ব্যবহারেও এসেছে নানা বৈচিত্র্য। ফলে সময়ে সময়ে এর রক্ষণাবেক্ষণ পদ্ধতির ক্ষেত্রেও পরিবর্তন ও সংস্কার সাধিত হচ্ছে। আধুনিক বিশ্বে ভূমি, ভূমির ব্যবহার ও ভূমি ব্যবস্থাপনার সাথে জাতীয় উন্নয়ন পরিকল্পনার প্রায় প্রতিটি বিষয় যেমন- রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, উন্নয়ন পরিকল্পনা, কৃষি ইত্যাদি গভীরভাবে সম্পৃক্ত।

আরও পড়ুন: ‘ঢাকার জলাবদ্ধতা নিরসনে ১৯টি খাল সংস্কারের মহাপরিকল্পনা’

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ভূমি উপদেষ্টা বলেন,  আমাদের এ ছোট দেশের সীমিত ভূ-সম্পদ এবং তার উপর জনসাধারণের প্রচণ্ড চাহিদা এ দেশের ভূমি সম্পদকে করেছে আরও বেশি মূল্যবান। জগতে সব সময়ই মূল্যবান জিনিস নিয়েই যত বিরোধের সূত্রপাত। ভূমি আইন যারা বাস্তবায়ন করবেন তাদের মনে রাখতে হবে মানুষের অধিকার যেন ক্ষুন্ন না হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: মাহমুদ হাসান।

এসি/  আই.কে.জে

ভূমি ব‍্যবস্থাপনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250