শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ফের বিয়ের পিঁড়িতে আমির খান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিনেমায় অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমির খানের। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তার। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে, তৃতীয় বিয়ে করছেন মিস্টার পারফেকশনিস্ট।

শেষবার আমির খানের সঙ্গে নাম জড়য়েছিল তার দঙ্গল সিনেমার নায়িকা ফাতিমা সানা শেখের। গুঞ্জন উঠেছে, তার সঙ্গেই বাঁধছেন গাঁটছড়া। সেসব এখন অতীত। সম্প্রতি নতুন প্রেমে মজেছেন মিস্টার পারফেকশনিস্ট। এরইমধ্যে নাকি পরিবারের সঙ্গে দেখা করিয়েছেন সে নারীর। এরপর থেকেই প্রশ্ন, কে সেই নারী? 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর এক লাস্যময়ীর প্রেমে পড়েছেন আমির। এতটাই নাকি সিরিয়াস এই সম্পর্ক নিয়ে যে সম্প্রতি পরিবারের সকলের সঙ্গে পরিচয়ও করিয়ে ফেলেছেন মনের মানুষকে। 

আরও পড়ুন: এ আর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোনু নিগামের

যদিও আমিরের গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় খোলসা করা হয়নি। তবে বেঙ্গালুরুর সেই রহস্যময়ী নারীকে যে আমিরের পরিবারের সদস্যদের বেশ মনে ধরেছে, সেই খবর নিশ্চিত করা হয়েছে বলিউড মাধ্যম সূত্রে। অতঃপর সেই নারীর সঙ্গে আমিরের জীবনের নতুন ইনিংস শুরু করা এখন শুধু অপেক্ষা।

‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের পর থেকে ফাতিমা সানা শেখের সঙ্গে  জোরালোভাবে নাম জড়িয়েছিল আমিরের। শোনা গিয়েছিল, কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বিবাহবিচ্ছেদের নেপথ্যে ছিল ফাতিমার ঘনিষ্ঠতা। এবার সব ছাপিয়ে আমিরের মনে জায়গা করে নিলেন নতুন এক মানুষ। 

এসি/কেবি


আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250