রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

এ আর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোনু নিগামের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের সংগীত জগতে এ আর রহমান ও সোনু নিগাম এক অনবদ্য জুটি। কিংবদন্তিতুল্য সংগীতজ্ঞ এ আর রহমানের সুরে অনেক গান গেয়েছেন জনপ্রিয় গায়ক সোনু নিগাম। তাদের এ জুটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। একসঙ্গে তারা ‘সাথিয়া, ‘সাতরঙ্গ’র মতো অনেক গান উপহার দিয়েছেন।

এ আর রহমান কাজের সম্মাননা হিসেবে জিতেছেন অস্কার ও গ্র্যামির মতো বড় অ্যাওয়ার্ড। এবার সেই অস্কারজয়ী রহমানের গানকে ‘বেকার’ বলে বিস্ফোরক মন্তব্য করলেন সোনু নিগাম। 

সম্প্রতি জিরো টু ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে অংশ নেন সোনু নিগাম। এ আর রহমান বিরাট গায়ক নন- এই সাক্ষাৎকারে এমন মন্তব্য করে সোনু বলেন, এ আর রহমান বিরাট গায়ক নন। তবে তিনি সর্বদা সুরের মধ্যে থাকেন। তিনি প্রশিক্ষিত সংগীতশিল্পীও নন। তবে তার কণ্ঠ অপূর্ব। রহমান নিজেও কোনোদিন নিজেকে বড় গায়ক বলেন না। তো আমরা কী আর বলবো?

আরও পড়ুন: ভালোবাসা দিবসে মিথিলার সুখবর

এ আর রহমান সম্পর্কে সোনুর এই মন্তব্য ঝড় তুলেছে রহমান ভক্তদের মধ্যে। কিন্তু এই প্রথম সোনু যে এ আর রহমানকে নিয়ে বিতর্কিত কিছু বললেন, এমনটা নয়। তিনি এর আগে রহমানের অন্তর্মুখী স্বভাব নিয়ে কথা বলেছিলেন। আবার রহমানের মিউজিককে ‘বেকার’ বলেছিলেন।

এ আর রহমান প্রসঙ্গে বলতে গিয়ে সোনু বলেন, ‘নিজের কাজকে ইবাদত ভাবেন রহমান। কাউকে কখনোই মনে ব্যথা দিয়ে কথা বলেন না। কিন্তু এটিও সত্যি তিনি কাউকে তার খুব ঘনিষ্ঠ করতে চান না। যে কারণে পরিবারসহ অনেকের সাথেই তার দূরত্ব তৈরি হয়েছে।’

এসি/কেবি


এ আর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250