বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির সমাবেশ কাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ও রাফাতে ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ মিছিল ও সংহতি সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ বুধবার (৯ই এপ্রিল) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধান সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি কাকরাইল, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

দেশের সব প্রধান শহর ও জেলায় একই সময়ে অনুরূপ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সব নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এইচ.এস/




বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250