বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

আল্লাহ তোমার বিচার তুমি করো: পরীমণি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৪

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার এক যুবক মারা গেছেন।

বুধবার (১৮ই সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ওই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম তোফাজ্জল, তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি একজন এতিম বলে জানা গেছে।

এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে উঠেছে বিতর্কের ঝড়। সরব হয়েছেন পরীমণিও।

নিজের ফেসবুকে নিহত তোফাজ্জলকে নিয়ে বানানো একটি ছবি শেয়ার দিয়েছেন নায়িকা। সেখানে লেখা, ‘বাবা, মা, ভাই কেউ তো নাই! বিচার চাইবো কেডা?’ এমন পোস্টারের ক্যাপশনে পরী লিখেছেন, ‘কেউ নাই আমাদের আর। আল্লাহ তোমার বিচার তুমি করো।’

পরীমণি ছাড়াও শোবিজের অনেকে তোফাজ্জল হত্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। কণ্ঠশিল্পী আহমেদ হাসান সানি ঘোষণা দিয়েছেন, হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঢাবি ও জাবিতে যাবেন না তিনি।

ওআ/

পরীমনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250