সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

দ্বিতীয় সপ্তাহে হাউসফুল ‘চক্কর ৩০২’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

শরাফ আহমেদ জীবন পরিচালিত ‘চক্কর ৩০২’ সিনেমা মুক্তি পেয়েছে এবারের ঈদুল ফিতরের দিন। এ সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সেখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন তিনি।

সরকারি অনুদানে নির্মিত ‘চক্কর ৩০২’ সিনেমার গল্প মূলত থ্রিলার ধরনের। আজ শনিবার (১২ই এপ্রিল) ‘চক্কর ৩০২’ সিনেমা প্রদর্শিত হচ্ছে রাজধানীর সনি স্কয়ারে। গতকাল শুক্রবার সিনেমাটির প্রথম শো হাউসফুল ছিল।

পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, ‘বারবার বলে আসছি, আমি এমন একটি সিনেমা বানিয়েছি, যার গল্পই সব। শিল্পীরা অবশ্যই দুর্দান্ত অভিনয় করেছেন। কিন্তু গল্প এর অন্যতম শক্তি।’

‘শুরুতে শো কম ছিল। সেই আফসোস কিছুটা হলেও কমেছে। শুক্রবার থেকে সনিতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। আমি চাই বেশি সংখ্যক দর্শক চক্কর দেখুক’, বলেন তিনি।

এইচ.এস/


সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250