মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

৬ মিনিটের জন্য তামান্না নেন ৬ কোটি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে টানাপড়েন থাকলেও তামান্না ভাটিয়ার ফিল্মি ক্যারিয়ার যে এই মুহূর্তে দুরন্ত গতিতে এগোচ্ছে, তা বলাই বাহুল্য।২০২৫ সালে ‘আজ কি রাত’ আইটেম নম্বর দিয়ে কার্যত ঝড় তুলেছিলেন তিনি। আট থেকে আশি—সব বয়সের দর্শকই বুঁদ হয়েছিলেন সেই নাচে। আর ২০২৬ সালেও তামান্নার ঝুলিতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট, যেখানে তাকে দেখা যাবে মুখ্য ভূমিকায়, শুধু আইটেম নম্বরে নয়।

এই সাফল্যের আবহেই কি আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকাচ্ছেন দক্ষিণী সুন্দরী? এমনই প্রশ্ন উঠেছে তার সাম্প্রতিক একটি পারফরম্যান্স ঘিরে। খবর অনুযায়ী, বর্ষবরণের রাতে গোয়ার বাগা বিচে আয়োজিত এক কনসার্টে অংশ নিয়েছিলেন তামান্না ভাটিয়া। সেখানে তার পারফরম্যান্সের দৈর্ঘ্য ছিল মাত্র ছয় মিনিট। তামান্নার শরীরী আবেদন ও নাচের ঝলক এক নজর দেখতেই বিপুল অর্থ খরচ করে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অসংখ্য ভক্ত।

বলিউড সূত্রে দাবি, ওই ছয় মিনিটের পারফরম্যান্সের জন্যই নাকি তামান্না নিয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ, মিনিট পিছু তার পারফরম্যান্সের মূল্য দাঁড়ায় এক কোটি রুপি! এই খবর প্রকাশ্যে আসতেই বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে তুমুল শোরগোল।

অনেকে প্রশ্ন তুলছেন, যেখানে একটি পূর্ণাঙ্গ সিনেমার জন্য মুখ্য নায়িকারাই সাধারণত ৫ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক নেন, সেখানে মাত্র কয়েক মিনিটের পারফরম্যান্সের জন্য তামান্নার এই অঙ্ক কি সত্যিই যুক্তিযুক্ত? আবার অন্য একাংশের মতে, বর্তমান সময়ে তার জনপ্রিয়তা ও চাহিদার নিরিখেই এই পারিশ্রমিক।

উল্লেখ্য, ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ আইটেম নম্বরের বিপুল সাফল্যের পরই তামান্না নিজের পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলেছিলেন। সিনেমার ক্ষেত্রে সেই দাবি মেনে নেওয়া হলেও, কনসার্টের মতো লাইভ পারফরম্যান্সে এত বড় অঙ্ক কতটা বাস্তবসম্মত—তা নিয়েই এখন বিতর্ক। এই মুহূর্তে ‘মেগাবাজেট’ তামান্নাকে ঘিরে যেমন আলোচনা তুঙ্গে, তেমনই নাকি মাথায় হাত আয়োজকদেরও। জনপ্রিয়তা আর পারিশ্রমিক—এই দুইয়ের ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।

জে.এস/

তামান্না ভাটিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250