শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ১৭ই মে ২০২৪

#

ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করছে সরকার। জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সেজে রাষ্ট্রীয় সুবিধা গ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংসদীয় কমিটির থেকেও সুপারিশ এসেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে জানিয়েছেন, আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামতের জন্য তারা আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে মন্ত্রণালয়ে সূত্রে জানা গেছে, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থার উদাহরণ সৃষ্টির জন্য ক্ষুদ্র পরিসরে মামলা করা হতে পারে। তবে ব্যাপক আকারে সব ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা দায়ের করলে এসব মামলা পরিচালনায় জটিলতা ও আর্থিক সংকটের শঙ্কা রয়েছে। এসব বিষয় বিবেচনা করে সরকারের তরফ থেকে হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা করা হচ্ছে।

এ পর্যন্ত আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গত ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের কর্মসূচিতে জানান। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনও দফতরে এর পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা বলেছে, তাদের কাছে সনদধারী মুক্তিযোদ্ধাদের তথ্য রয়েছে। কাদের সনদ বাতিল হয়েছে এ তথ্য তারা সংরক্ষণ করে না। অবশ্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বলছে তারা তালিকা তৈরি করছে।

জানা গেছে, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গটি তোলেন। বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, সেখানে মন্ত্রী বলেন–ইতোমধ্যে আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। এরা জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে সনদ নিয়েছিল। মুক্তিযোদ্ধা হিসেবে তারা যে ভাতা পেয়েছিল তা সুদে আসলে ফেরত পেতে মামলা করতে হবে বলেও তিনি জানান। 

আই.কে.জে/

ভুয়া মুক্তিযোদ্ধা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250