রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’ *** ফের সোনার দামে পতন, ভরিতে কত *** মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড *** গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

যশোরে অ্যাম্বুলেন্সে সন্তানের জন্ম দিলেন নারী হাজতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

যশোরে কারাগার কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্সে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী হাজতি।

গতকাল শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি সন্তান প্রসব করেন।

বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছে বলে জানা গেছে।

কারা কর্তৃপক্ষ জানায়, ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃষ্টি খাতুনের (১৯) প্রসববেদনা শুরু হয়। রাত ৮টা ৪০ মিনিটের দিকে অ্যাম্বুলেন্সটি চুড়ামনকাটি এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের ভেতরেই তিনি সন্তান জন্ম দেন।

ঘটনার পরপরই যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ মা ও নবজাতকের চিকিৎসা এবং সহায়তার ব্যবস্থা করে। নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়াপার, অলিভ অয়েলসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। ফুল দেওয়া হয় মাকে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজনস) নির্দেশনায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘মানবিক দিক বিবেচনা করে আমরা মা ও নবজাতকের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার ব্যবস্থা করেছি। বর্তমানে তারা দুজনেই সুস্থ আছেন।’

জেলার আরও জানান, বৃষ্টি খাতুন ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। তিনি হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর পালপাড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে।

গত ৬ ফেব্রুয়ারি দৌলতপুর গ্রামে ভ্যানচালক জসিম উদ্দিনকে হত্যার ঘটনায় বৃষ্টি খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত জসিম উদ্দিনের বাবা মুক্তার হোসেন বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলাটি দায়ের করেছিলেন।

যশোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250