সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

অপারেশনের আগে খালি পেটে থাকতে হয় কেন?

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি সকলের জানা, অপারেশন থিয়েটারে যাওয়ার আগে রোগীকে খালি পেটে থাকতে বলা হয়। কিন্তু কেন? এর পেছনে রয়েছে নির্দিষ্ট কারণ। চলুন জেনে নিই বিস্তারিত- 

মূলত দুটি কারণে অপারেশনের আগে পেট খালি রাখা হয়। প্রথম কারণ হলো রোগীর সুগার লেভেল পরীক্ষা করা আর দ্বিতীয় কারণ হলো রোগীকে অ্যানেসথেসিয়া দিয়ে অচেতন করা।

অপারেশনের সময় অজ্ঞান অবস্থায় যদি রোগী বমি করে তাহলে খাবার ফুসফুস বা শ্বাসনালীতে আটকে যেতে পারে। এতে রোগীর অবস্থা গুরুতর হতে পারে। রোগীর নিরাপত্তার জন্য খালি পেটে থাকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অপারেশনের আগে তামাক বা পানমশলা জাতীয় খাবার একদমই খাওয়া উচিত নয়। 

আরো পড়ুন : এ বছর ডেঙ্গুরোগীর বেশিরভাগ ’ডেন-২’ টাইপে আক্রান্ত, ভয়াবহতা কম

বছর কয়েক আগে, উত্তরপ্রদেশের ১৩ বছর বয়সী একটি ছেলে ছানি অপারেশনের সময় মারা যায়। কারণ অপারেশনের আগে সে খাবার খেয়েছিল। অপারেশন চলাকালীন সে বমি করতে থাকে এবং তার শ্বাসনালীর মধ্যে খাবার আটকে যাওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। 

হালকা খাবার খেলে আমাদের পাকস্থলী ২ ঘন্টায় খালি হয়ে যায়। কিন্তু ভারী খাবার খেলে তা ৪ ঘন্টা পর্যন্ত পেট ভর্তি থাকে। তাই ডাক্তাররা ৫-৬ ঘন্টা খালি পেটে থাকতে বলেন। খালি পেটে থাকা অবস্থায় পানি পান করাও উচিত নয়।

এস/কেবি


অপারেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250