বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে হলিউডের ওয়াক অব ফেমে দীপিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৫

#

দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের উজ্জ্বল ক্যারিয়ারে এবার যুক্ত হতে যাচ্ছে আরেকটি গৌরবময় পালক। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে হলিউডের মর্যাদাপূর্ণ ওয়াক অব ফেমে সম্মানিত হতে যাচ্ছেন দীপিকা। ওয়াক অব ফেমে ২০২৬ সালের জন্য নির্বাচিত ব্যক্তিদের তালিকায় রয়েছে বলিউডের মোহিনীর নাম।

দীপিকার সঙ্গে ২০২৬ সালে ওয়াক অব ফেমে আরও সম্মানিত হবেন হলিউডের তারকা মাইলি সাইরাস, টিমোথি চালামেট, অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী মারিয়ঁ কঁতিয়ার, কানাডিয়ান অভিনেত্রী র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ইতালীয় অভিনেতা ফ্রাঙ্কো নেরো এবং জনপ্রিয় সেলিব্রিটি শেফ গর্ডন র‍্যামসে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত ২০শে জুন হলিউড চেম্বার অব কমার্স-এর ওয়াক অব ফেম নির্বাচন প্যানেল এক বৈঠকে শত শত মনোনয়নের মধ্য থেকে বাছাই করে এই সম্মানপ্রাপ্তদের নাম নির্ধারণ করে। পরে ২৫শে জুন চেম্বারের বোর্ড অব ডিরেক্টরস এই নির্বাচনের অনুমোদন দেয়।

হলিউডের ওভেশন হলিউডে সরাসরি সম্প্রচারিত প্রেস কনফারেন্সে দীপিকার নামসহ বিভিন্ন বিভাগের নামী ব্যক্তিত্বদের তালিকা ঘোষণা করা হয়। রেকর্ডিং, সিনেমা, টেলিভিশন, লাইভ থিয়েটার/পারফরম্যান্স এবং স্পোর্টস এন্টারটেইনমেন্টে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।

ওয়াক অব ফেম নির্বাচন কমিটির চেয়ারম্যান ও ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশনের প্রাক্তন সিইও পিটার রথ এক বিবৃতিতে বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে ২০২৬ সালের জন্য নির্বাচিত ৩৫ জন সম্মানিত ব্যক্তির নাম ঘোষণা করছি, যাদের হলিউড ওয়াক অব ফেমে যুক্ত করা হবে।’

জে.এস/

দীপিকা পাড়ুকোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250