বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

র‌্যাপ ছেড়ে ইসলামী গান গাইবেন আলী হাসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

‘ব্যবসার পরিস্থিতি’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পান র‍্যাপার আলী হাসান। সবশেষ কোক স্টুডিও বাংলার ‘মা লো মা’ গানে কণ্ঠ দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন।

সম্প্রতি এই গায়ক আলোচনায় এসেছেন একটি টিভি অনুষ্ঠানের অতিথি হয়ে গানকে হারাম দাবি করে।

সেই অনুষ্ঠানে আলী হাসান বলেন, ‘গান-বাজনার টাকা হারাম। এত হাদিস চলবে না। যেটা হারাম, হারাম-ই। আমার অটো বিজনেসের টাকা হালাল। সংগীত থেকে আয় হচ্ছে হারাম। এ জন্য ব্যবসার টাকায় (হালাল আয়) বাজার-সদাই করি, আর মিডিয়ার টাকায় (হারাম আয়) বিল্ডিং তৈরি করি। মিলাই-ঝিলাই করতেছি।’

গান নিয়ে এমন মন্তব্যের পর নেটিজেনদের রোষানলে পড়েছেন আলী হাসান। এই ইস্যুতে আলী জানিয়েছেন, নিজের গানে ব্যবহার করবেন না বাদ্যযন্ত্র। গাইবেন ইসলামি গান।

গণমাধ্যমকে আলী হাসান বলেন, তার বক্তব্য অনেকে বুঝতে পারেননি। আলীর ভাষ্য, ‘আসলে আমি বলতে চেয়েছি, গানে যে বাদ্য-বাজনা ব্যবহার হয়, তা আমাদের ধর্মে হারাম। সেই কাজগুলো ছেড়ে দিতে চাই। পুরো ইন্টারভিউটা দেখলে আপনাো হয়তো আমার মনের কথাটা বুঝতে পারবেন। ছোট একটি ক্লিপস দেখে, কাউকে বিচার করবেন না। যদি আমার অসৎ উদ্দেশ্য থাকত, তাহলে এ বিষয়ে কথা বলতাম না। আমি প্রায় এক ঘণ্টার একটি সাক্ষাৎকার দিয়েছি। এর মধ্যে অনেক বিষয় নিয়ে কথা বলেছি। অনেক প্রশ্নের উত্তর মজা করে দিয়েছি। আবার কিছু প্রশ্নের উত্তর ওভাবে গুছিয়ে বলতে পারিনি। আর যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে—সেটা মজার ছলে বলেছি।’

আলী হাসান জানান, বাদ্যযন্ত্র ছেড়ে দিলেও মিডিয়ায় থাকবেন তিনি। র‌্যাপ বা আধুনিক গান ছাড়লেও ভবিষ্যতে ইসলামী সংগীতের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা আছে তার।

এ প্রসঙ্গে র‌্যাপারের ভাষ্য, ‘বর্তমানে গান ও অটো ব্যবসা দুটো মিলিয়েই চলছি। ধীরে ধীরে গান থেকে সরে আসব। বেশ কয়টি গানের কাজ হাতে আছে। সেগুলো শেষ করে গান ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে। আমার শেষ গানের শিরোনাম হবে ‘ইসলাম’। এটি তৈরি করার পর আর গান লিখব না। প্রকাশের পর মানুষ হয়তো বুঝতে পারবে, কেন আমি গান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ওআ/ আই.কে.জে/

আলী হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250