মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন

ভাতের মাড় রান্নার কাজে লাগাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের হয়তো অনেকেরই অজানা, ভাতের মাড় ফেলে না দিয়ে রান্নার কাজে ব্যবহার করা যায়। রান্না করতে গিয়ে অনেক সময়েই কর্নফ্লাওয়ারের খোঁজ পড়ে। কৌটা খুলে যদি দেখেন তা শেষ হয়ে গেছে, তা হলে বিকল্প হিসাবে ভাতের মাড় ব্যবহার করা যেতে পারে।

আর কোন কোন কাজে লাগতে পারে ভাতের মাড়? চলুন জেনে নেওয়া যাক-

স্যুপ বা সস তৈরিতে

চিকেন ক্লিয়ার স্যুপ কিংবা পাস্তার জন্য হোয়াইট সস তৈরি করতে কর্নফ্লাওয়ার লাগে। পানিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরেও অনেক সময়ে দলা থেকে যায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হলো ভাতের মাড়। মাড় দিয়ে স্যুপ বানালে তা খুব ঘন কিংবা সস খুব পাতলা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না।

ডিমের বিকল্প হিসাবে

কেক বা মাফিন খেতে ভালোবাসেন। কিন্তু তা বানাতে হবে ডিম ছাড়া। কীভাবে সম্ভব? রন্ধনশিল্পীরা বলছেন, ভাতের মাড় কিন্তু ডিমের বিকল্প হিসাবে দারুণ কাজ করে। প্যানকেক বা কুকির ব্যাটার তৈরি করতেও তা ব্যবহার করা যায়।

ব্যাটার তৈরিতে

খিচুড়ির সঙ্গে বেগুনি হোক কিংবা চিকেন পকোড়া, ভাজার পর বেশিক্ষণ মুচমুচে থাকে না। পানি নয়, বেসন বা অ্যারারুটের মিশ্রণ তৈরি করুন ভাতের মাড় দিয়ে। সমস্যার সমাধান হবে সহজেই।

আরো পড়ুন : অতিরিক্ত খাবার খেয়ে ফেললে দ্রুত যা করবেন


এস/ আই.কে.জে/


টিপস ভাতের মাড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250