শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

সরকার সুকুক বন্ড ছাড়ছে ৩ হাজার কোটি টাকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

আবারও বন্ড ছেড়ে টাকা তোলার উদ্যোগ নিয়েছে সরকার। তা হবে ইসলামি ধারার সুকুক বন্ড। এই বন্ড ইস্যু করা হবে সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে। এর মধ্য দিয়ে সরকার তিন হাজার কোটি টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই টাকা খরচ হবে পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে (দ্বিতীয় পর্যায়)। সরকার আগামী মার্চ মাসে এই বন্ড ইস্যু করে টাকা সংগ্রহ করতে চায়।

নতুন সুকুক বন্ডে বিনিয়োগ করতে পারবে দেশে ও এর বাইরে থাকা (প্রবাসী) বাংলাদেশিদের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমাপ্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

ডিসিপির বিবৃতিতে বলা হয়, নতুন সুকুকও হবে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে। সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে তা ইস্যু করা হবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ সড়ক যোগাযোগব্যবস্থা ও প্রকল্প এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি ও অকৃষি পণ্য পরিবহনব্যবস্থা সহজীকরণ ও ব্যয় হ্রাস করা হবে। একইসঙ্গে স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে।

বিজ্ঞপ্তিতে নির্ধারণ করে দেওয়া হয়েছে কারা এই সুকুক বন্ডের কী পরিমাণ পাবেন। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সুকুকে বিনিয়োগে উৎসাহিত করা হয়েছে। এতে বলা হয়েছে, দেশি–বিদেশি ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের সুকুকে বিনিয়োগ উৎসাহিত করতে শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানির অনুকূলে ৭০ শতাংশ, প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামি শাখা ও উইন্ডোর অনুকূলে ১০ শতাংশ বরাদ্দ করা হয়েছে। 

আরো বলা হয়েছে, ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্য তহবিল, ডিপোজিট ইনস্যুরেন্সসহ বিনিয়োগকারীদের অনুকূলে ২০ শতাংশ সুকুক বরাদ্দের হার নির্ধারণ করা হয়েছে। এই বন্ডের মুনাফা, বিক্রয়লব্ধ অর্থ ও মেয়াদপূর্তিতে প্রাপ্ত আসল বৈদেশিক মুদ্রায় বিদেশে পাঠানোর সুযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রচলিত ধারার সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি শর্ত সাপেক্ষে নিলামে অংশগ্রহণ করতে পারবে। তিনটি শ্রেণিতে প্রয়োজনীয় চাহিদা না পাওয়া গেলে তাদের মধ্যে অবশিষ্ট সুকুক আনুপাতিক হারে বরাদ্দ দেওয়া হবে। 

ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবেন। প্রবাসী ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাংলাদেশের যে কোনো ব্যাংকে অনিবাসী বৈদেশিক মুদ্রা হিসাব অথবা অনিবাসী টাকা হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবে।

শান্তনু/কেবি

বন্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250