সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

নিজের রোগ নিজেই নির্ণয় করুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের মধ্যে অনেকের অভ্যাস আছে শরীর খুব খারাপ না হওয়া পর্যন্ত চিকিৎসকের কাছে না যাওয়ার। মাঝে মাঝে শরীর হয়তো একটু খারাপ লাগে, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যায়। এই লক্ষণগুলো যে হতে পারে বড় কোনো রোগের পূর্বাভাস এটা চিন্তাও করি না।সচেতনভাবে উপসর্গগুলো লক্ষ্য করলে নিজেরাই কিছু রোগ শনাক্ত করতে পারি। যেমন- 

হৃদরোগ

হৃদরোগের উপসর্গগুলো হলো, বুকে ব্যথা, নাড়ির গতি অস্বাভাবিক বৃদ্ধি, শ্বাস-প্রশ্বাসে অস্বাভাবিকতা শরীরের কিছু কিছু জায়গায় নীল হয়ে যাওয়া, চোখের চারপাশ ফুলে যাওয়া, অস্বাভাবিক হৃদস্পন্দন ইত্যাদি।

ডায়াবেটিস

রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া হচ্ছে ডায়াবেটিস। বারবার পানির পিপাসা ও মুখ শুকিয়ে যাওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, শরীর দুর্বল লাগা, ওজন কমে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং  সকালের প্রথম প্রস্রাব একটি স্বচ্ছ পাত্রে রেখে রোদে দিলে যদি ৪ ঘণ্টার মধ্যে তলানিতে (প্রায় ৭০ ভাগ) জমে, তবে বুঝতে হবে এটি ডায়াবেটিসের লক্ষণ।

আরো পড়ুন : পাতলা হয়ে যাচ্ছে চুল? সমাধান রোজমেরিতে

জন্ডিস

জন্ডিসের উপসর্গ হচ্ছে শরীর ও চোখ ফ্যাকাশে হলুদ হয়ে যাওয়া, প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া, শরীর খুব ক্লান্ত লাগা, খাবারে অরুচি।  

গ্যাস্ট্রিক 

গলা ও বুক জ্বালাপোড়া, টকটক ঢেকুর ওঠা, বমি বমি ভাব, পেটে ব্যথা গ্যাস্ট্রিকের উপসর্গ। সাধারণত সঠিক সময়ে খাবার না খাওয়া, ভেজালযুক্ত খাবার খাওয়ার ফলে গ্যাস্ট্রিক হয়।  

উপসর্গগুলো লক্ষ্য করুন, যদি নিয়মিত এর যেকোনোটি হতে থাকে, অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন।  

এস/কেবি

রোগ নির্ণয় প্রাথমিক স্বাস্থ্য সেবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250