সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত *** সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী *** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা

স্টোরিতে কমেন্ট করার সুবিধা চালু করলো ইনস্টাগ্রাম

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন নতুন ফিচার যুক্ত করছে মেটা। এবার ইনস্টাগ্রাম স্টোরিতে যুক্ত হচ্ছে কমেন্ট ফিচার।

সম্প্রতি ভারতে ক্রিয়েটর ল্যাব লঞ্চ করার সময় ইনস্টাগ্রাম ‘কমেন্টস ইন স্টোরিজ’ নামের এই ফিচারের ঘোষণা করেছিল এবং আজ থেকে এই ফিচার সবার জন্য উন্মুক্ত হচ্ছে।

একটি অফিসিয়াল পোস্টারে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘এখন আপনি বন্ধুদের স্টোরিতে কমেন্ট করে তাদের প্রতি আপনার ভালবাসা দেখাতে পারবেন।’

এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে কমেন্ট করার কোনো সুবিধা ছিল না। তবে নতুন এই ফিচারে সেই সুবিধা পাবেন ব্যবহারকারীরা এবং এই কমেন্টগুলো অন্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন।

আরো পড়ুন : বন্ধ হচ্ছে আইফোন ১৫ প্রো ম্যাক্স , তালিকায় আরও পাঁচ মডেল!

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক বলেছেন, ‘ব্যবহারকারীরা কোনো স্টোরিতে কমেন্ট দেখতে চান, সে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন।’

ইনস্টাগ্রাম এই ফিচার ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রেখেছে। কমেন্ট শুধু তাদের কাছে দৃশ্যমান হবে যারা ওই স্টোরি পোস্টকারীকে অনুসরণ করেন। এদিকে অনুসরণকারীর স্টোরিতেই কমেন্ট করা যাবে। 

স্টোরি পোস্ট করার ২৪ ঘণ্টা পর্যন্ত তাতে কমেন্ট করা যাবে। আর স্টোরিটি প্রোফাইলে হাইলাইট হিসেবে সেভ করা থাকলে কমেন্ট থেকে যাবে। 

এছাড়া পোস্ট করার আগে বিভিন্ন ফিল্টার, টেক্সট, স্টিকার ইত্যাদি যোগ করার সুযোগ আগের মতোই থাকবে। ইনস্টাগ্রামের এসব নতুন আপডেট ব্যবহারকারীদের কন্টেন্ট তৈরি এবং শেয়ারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। 

এস/ আই.কে.জে/

ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আপডেট স্টোরি কমেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন?

🕒 প্রকাশ: ০১:৫৩ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা

🕒 প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায়

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250