সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

অতিরিক্ত মাছ খেলে কী হতে পারে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রবাদে আছে মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালির একদিনও যেন চলে না। আবার কিছু মাছপ্রিয় মানুষ আছেন যারা অনেক মাছ খেয়ে নেন একবারে। মাছ সবচেয়ে স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবারগুলোর মধ্যে একটি।

এটি প্রোটিন, ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিতে পরিপূর্ণ। কিন্তু অনেক সময় খুব বেশি ভালো খাবারও অন্ত্রের স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে। চলুন জেনে নেয়া যাক অতিরিক্ত মাছ খেলে কী ক্ষতি হতে পারে-

অত্যধিক লবণ 

মাছে সোডিয়াম বেশি থাকতে পারে, যা অন্ত্রে ভারসাম্যহীনতা তৈরির জন্য দায়ী। সোডিয়াম বেশি থাকলে পেট ফুলে যাওয়া এবং কোষ্ঠকাঠিন্যের মতো হজমের সমস্যা তৈরি হতে পারে।

ফাইবারের অভাব 

মাছে উল্লেখযোগ্য পরিমাণে ফাইবার থাকে না। ফাইবারের অভাব খারাপ অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং অন্ত্রের মাইক্রোবায়োমে ভারসাম্যহীনতার কারণ হতে পারে। একটি সুস্থ অন্ত্র নিশ্চিত করার জন্য, শাকসবজি, ফলমূল এবং গোটা শস্যের মতো ফাইবার সমৃদ্ধ বিভিন্ন ধরনের খাবার খাওয়া গুরুত্বপূর্ণ।

অস্বাস্থ্যকর চর্বি 

কিছু মাছে অস্বাস্থ্যকর চর্বি থাকে যেমন ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট। এই চর্বিগুলি অন্ত্রে প্রদাহ বাড়াতে পারে এবং ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) এর মতো হজমের সমস্যা হতে পারে। তাই অস্বাস্থ্যকর চর্বি কম এমন মাছ বেছে নেওয়া ভালো।

পারদের উচ্চ মাত্রা 

অনেক ধরনের মাছে উচ্চ মাত্রার পারদ থাকে, যা বমি বমি ভাব, বমি এবং পেটে ব্যথার মতো হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়াও, পারদ অন্ত্রের ব্যাকটেরিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং খাবার সঠিকভাবে হজম করার ক্ষমতা কমিয়ে দিতে পারে। এ কারণে,পরিমিত পরিমাণে মাছ খাওয়া গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: একমাস চা পান না করলে শরীরে যা ঘটতে পারে

অত্যাধিক অ্যান্টিবায়োটিক 

চাষ করা মাছে প্রায়ই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এটি অন্ত্রে খারাপ ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধি এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণ এবং অন্যান্য হজমের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। এ কারণে চাষ করা মাছ খাওয়ার পরে কিছুটা সতর্ক থাকতে হবে।  

অ্যালার্জি 

অনেকের বিভিন্ন মাছে অ্যালার্জি রয়েছে। সেসব মাছ খেলে কারও কারও পেটে খিঁচুনি, ডায়রিয়া এবং বমি হওয়ার মতো বদহজমের লক্ষণ হতে পারে। এ কারণে কোনো মাছ খাওয়ার পরে অ্যালার্জি বা অন্য কোনো শারীরিক সমস্যা হলে চিকিৎসকের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ।

এসি/ আই.কে.জে/



মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250