শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

জীবনে অনেক টাকা কামিয়েছি : ইন্ডিয়ান আইডলে জানালেন কুমার শানু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

জাতীয় স্তরে গানের অন্যতম বড় ও জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ চলছে জোরকদমে। সপ্তাহান্তে হাজির ছিলেন কিংবদন্তি অভিনেতা রাজ বব্বর। সঙ্গে এসেছিলেন গায়িকা-অভিনেত্রী সালমা আঘা। এদিন প্রতিযোগীরা রাজের সিনেমার গান গেয়ে ট্রিবিউট দেন রাজ বব্বরকে। সঙ্গে অবশ্য জিতে নেন শো-এর দুই বিচারক কুমার শানু ও শ্রেয়া ঘোষাল। তবে রাজস্থানের পীযূষ কুমারের গাওয়া গান ছাপিয়ে গেল সকলকে। 

তিনি 'প্রেম গীত' এবং 'আপ তো অ্যায়সে না থে' সিনেমা থেকে 'হোটো সে ছুলো তুম' এবং 'তু ইস তারাহ সে মেরি জিন্দেগি' গান দুটি গান। পীযূষ কুমারের গায়িকির তারিফ করে রাজ ব্বরের গলাতে উঠে এল ভূয়সী প্রশংসা। জগজিৎ সিং-এর প্রসঙ্গও টেনে আনলেন বর্ষীয়ান অভিনেতা। 

‘অসাধারণ। এই দুই গান দিয়ে আমি স্মৃতির পথে অনেকটা পিছনে হাঁটলাম। এই গান দুটোই খুব শক্ত। আর তুমি খুব সুন্দর করে তা গেয়েছ। 'হোটো সে ছুলো তুম' গানটা শুনে আমার জগজিৎ সিং-এর কথা। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে জগজিৎ সিং আমার প্রথম প্লে ব্যাক গানটি গেয়েছে আমার সঙ্গে। শুধু হিন্দিতে নয়, পঞ্জাবিতেও, লং দ্য লাস্কারা-তে।’

আরো পড়ুন: অনুপম কেমন আছেন, জানালেন নিজের গানে

এই প্রসঙ্গে কুমার শানু বলে ওঠেন, ‘প্রথম মুম্বইতে এসে এই গানগুলো গেয়ে আমি অনেক অর্থ উপার্জন করেছি। আমি এই গানগুলো বিভিন্ন অনুষ্ঠানে, হোটেলে গাইতাম। শ্রোতারাও খুব ভালোবাসত হোটো সে ছুলো তুম শুনতে। তোমার গাওয়া এই গানগুলো আমাকে নস্টালজিক করে দিয়েছে। 

‘জগজিৎ সিং-ই হল এমন মানুষ যে আমাকে অবিষ্কার করেছিল, বলিউডে পথ চলার সুযোগ করে দিয়েছিল। স্মিতা পাটিল আর শত্রুঘ্ন সিনহার মুক্তি না পাওয়া সিনেমায় গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন তিনি আমাকে। গাড়ি চালিয়ে তিনি আমাকে তারদেও রেকর্ডিং স্টুডিওতে। সেখান থেকে ক্যাসেট নিয়ে তুলে দেন কল্যাণজি ভাইয়ের হাতে। পরে কল্যাণজি আমাকে সুযোগ দিয়েছিলেন।

শুধু তাই নয়, এরপর রাজ বব্বরের অনুরোধে 'হোটো সে ছুলো তুম' গেয়ে শোনান কুমার শানু। সোনিতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান আইডল। 

এসি/ আই.কে.জে/



কুমার শানু ইন্ডিয়ান আইডল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250