শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম

অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

 বলিউড অভিনেতা অক্ষয় কুমার ভারতের স্বাধীনতা দিবসের দিনেই ভক্তদের সুখবর দিলেন। কানাডার নাগরিকত্ব ছেড়ে অবশেষে ভারতীয় হলেন তিনি। 

নিজের টুইটার অ্যাকাউন্টে নাগরিকত্ব পাওয়ার কাগজপত্র প্রকাশ করেছেন অক্ষয়। ক্যাপশনে লিখেছেন, ‘দিল আর সিটিজেনশিপ দুটোই এখন হিন্দুস্তানি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। জয় হিন্দ।’

নিজেকে জাতীয়তাবাদী দেশভক্ত দাবি করলেও এতদিন ভারতের নাগরিকত্বই ছিল না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ এ অভিনেতার কাছে। এই নিয়ে গত কয়েক বছর ধরেই সমালোচকদের তীব্র কটাক্ষের মুখে পড়েন অক্ষয়। এবার সেই সমালোচনারই ইতি টানলেন তিনি।

কোভিডের সময়ই অক্ষয় ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু কোভিডের কারণে আড়াই বছর সময় নষ্ট হয়। সে সময় তিনি বলেছিলেন, ‘পাসপোর্ট না থাকলেও আমি কোনো অংশে কম ভারতীয় নই।’

এই অভিনেতা বলিউডে ১৯৯০ এর দশকে তার অভিনীত একের পর এক সিনেমা ফ্লপ তকমা পাচ্ছিল। তখন বন্ধুদের পরামর্শে দেশ ছেড়ে কানাডায় বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষয়। কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেন। কিন্তু এরপরই ভক্তদের ভালোবাসায় পরপর হিট সিনেমা দিয়ে সাফল্যের শিখরে ওঠেন অক্ষয়। ২০১১ সালে কানাডা তাকে সে দেশের নাগরিকত্ব দেয়। তারপরই শুরু হয় বিতর্ক।

বর্তমানে ‘ওহ মাই গড ২’ সিনেমায় কাজের প্রশংসা পাচ্ছেন অক্ষয়। সিনেমাটি মুক্তির ৪ দিনে আয় ৫৫ কোটি রূপি। ধারণা করা হচ্ছে, এই ছবির আয় ১৫০ কোটির ঘরে পা রাখবে। 

আর.এইচ 

অক্ষয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250