শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

অবৈধ ওষুধের জেরে চীনা ও মেক্সিকান কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ পূর্বাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার চীন এবং মেক্সিকোর ১৭ জন ব্যক্তি এবং সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের ফেন্টানাইল ওষুধ  উৎপাদনের দায়ে অভিযুক্ত করা হয়। বাইডেন প্রশাসন প্রথম থেকেই বিপদজনক ওষুধের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায় যে, চীনে অবস্থিত সাতটি সংস্থা এবং ছয়জন ব্যক্তির পাশাপাশি মেক্সিকোতে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং তিনজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

তারা ওষুধ তৈরির মেশিন এবং অন্যান্য সরঞ্জাম বিক্রির সাথে জড়িত ছিল, যা দ্বারা নকল ওষুধ এবং ফেন্টানাইলযুক্ত ওষুধ তৈরি করা হচ্ছিল। 

এসব তারা এসব ওষুধ উৎপাদনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অমান্য করে এবং সারাদেশে ফেন্টানাইলের বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে।

ফেন্টানাইলযুক্ত এসব ওষুধ আমেরিকার অসংখ্য নাগরিকের মৃত্যুর জন্য দায়ী। আর তাই এই মারাত্মক ওষুধের উৎপাদনকে আটকাতে এবং এই ওষুধ দ্বারা সৃষ্ট হুমকিকে মোকাবেলা করতে অবৈধ ওষুধ উৎপাদনকারীদের বিরুদ্ধে যেকোন ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

এই মাসে প্রকাশিত ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর একটি প্রতিবেদন অনুসারে, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সিন্থেটিক ওপিওড ফেন্টানাইলের সাথে জড়িত ওষুধের অতিরিক্ত মাত্রায় মৃত্যুর হার তিনগুণেরও বেশি।

ফেন্টানাইল হেরোইনের চেয়ে ৫০ গুণ বেশি শক্তিশালী এবং মরফিনের চেয়ে ১০০ গুণ বেশি শক্তিশালী। এ উপাদানকে অবৈধভাবে বিভিন্ন ওষুধে মেশানো হচ্ছে।

সরকারী তথ্য অনুসারে, ২০২১ সালে মার্কিন ড্রাগ-সম্পর্কিত ওভারডোজের কারণে মৃত্যু ১ লাখ ছাড়িয়ে যাওয়ায় বাইডেন প্রশাসন এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। 

এ ব্যাপারে চীনের কাছ থেকে সাহায্য চাওয়া হলেও চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে অনিচ্ছুক।

চীনের ওয়াশিংটন দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এটিকে সংশ্লিষ্ট কোম্পানি এবং ব্যক্তিদের আইনগত অধিকার এবং স্বার্থের একটি গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250