রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

অশান্তি, সংঘাত চাই না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩

#

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি : টিভি থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বজায় রয়েছে বলেই উন্নয়ন-অগ্রগতি হয়েছে। স্থিতিশীল পরিস্থিতি না থাকলে এটা সম্ভব হতো না।

রোববার (২৮ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্যাপনের আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আর অশান্তি, সংঘাত নয়। আমরা চাই মানুষের উন্নতি।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চাই। যেখানে দারিদ্র্যের হার ৪১ ভাগ ছিল, সেটা আমরা ১৮ দশমিক ৭ ভাগে আনতে সক্ষম হয়েছি। হতদরিদ্র ছিল ২৫ দশমিক ৯ ভাগ, সেটা আমরা ৫ দশমিক ৬ ভাগে আনতে পেরেছি। এ দেশের কোনো মানুষ হতদরিদ্র থাকবে না, ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রতিটি মানুষ মৌলিক অধিকার পাবে।’

তিনি বলেন, ‘মানুষ এখন আর ভিক্ষা করে চলবে না। নিজের মর্যাদা নিয়ে চলবে সেটাই আমাদের লক্ষ্য। ২০০৮-এর পর থেকে বর্তমান পর্যন্ত আজকে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে, দীর্ঘসময় শান্তিপূর্ণ পরিবেশ ছিল বলেই সম্ভব হয়েছে। এটা মনে রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে  উন্নত দেশের কাতারে নিয়ে যাব, সেই পরকিল্পনাও আমরা নিয়েছি।‘

আরো পড়ুন: বরিশাল সিটি নির্বাচন: প্রার্থীদের প্রতি কঠোর হুঁশিয়ারি সিইসির

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু জুলিও কুরি শান্তি পদক পেয়েছিলেন। দুর্ভাগ্য আমাদের। যিনি শান্তির কথা বলে গেছেন, তাকেই জীবনটা দিতে হলো। যে দেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবেসেছিলেন, সেই দেশের কিছু অমানুষের হাতেই তাকে জীবন দিতে হয়েছে। আমরা চাই তার এ দেশটি গড়ে উঠুক উন্নত সমৃদ্ধ হয়ে।’

বাংলাদেশ সারা বিশ্বে শান্তিরক্ষায় অভূতপূর্ব ভূমিকা রেখে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ শান্তি মিশনে আমরা এখন এক নম্বর দেশ হিসেবে সারা বিশ্বে শান্তি রক্ষা করে যাচ্ছি।’

এম/

 

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250