শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী *** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

কমলাপুর স্টেশনে কোমরে চাপাতি নিয়ে ভাইরাল, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া সেই যুবক শাহ আলী শিকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

আজ সোমবার (২০শে অক্টোবর) ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেন।

গতকাল রোববার (১৯শে অক্টোবর) রাতে ঢাকা রেলওয়ে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার যু্বক কমলাপুর রেলওয়ে স্টেশনে ১৫ই অক্টোবর রাতের বেলা চাপাতিসহ প্লাটফর্মে আতঙ্ক সৃষ্টি করে ফেসবুকে ভাইরাল হন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। তিনি বিভিন্ন সময় নিজ এলাকাসহ জনাকীর্ণ স্থানে জনমনে ভীতি এবং ত্রাস সৃষ্টি করে আসছিলেন।

বিভিন্ন অপরাধে তিনি এরই মধ্যে কয়েক মাস জেলও খেটেছেন। ঘটনার দিন যুবক আকস্মিকভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে ধারালো চাপাতি প্রকাশ্যে বের করে জনমনে ভীতি সৃষ্টির লক্ষ্যে শক্তির মহড়া দেন।

প্রসঙ্গত, ভিডিওটি বিভিন্ন সামাজিকমাধ্যমে প্রচারের পর দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই যুবকের এমন কর্মকাণ্ডে রেলওয়ে স্টেশনে আগত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশের দুটি বিশেষ টিম ভাইরাল যুবককে গ্রেপ্তারে রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভিডিও ভাইরাল ভাইরাল ভিডিও কমলাপুর রেলওয়ে স্টেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250