রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

অসুস্থ সহশিল্পীর জন্য যে মানবতার নজির রওনকের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কুইজে টাকা জিতে সেই টাকার পুরোটাই চিকিৎসার জন্য সহশিল্পীকে দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের কুইজ অনুষ্ঠানে অংশ নিয়ে ১ লাখ টাকা জিতেছেন তিনি। 

টেলিভিশনের গুণী অভিনেত্রী আফরোজা হোসেন জরায়ু ক্যানসারে আক্রান্ত। ব্যয়বহুল চিকিৎসা খরচ। তাই মানবিকতার পরিচয় দিয়ে রওনক হাসান তার অর্জিত টাকা চিকিৎসার জন্য দিলেন।

রওনক বলেন, গ্রীন টিভি’র ‘১১ নাম্বার গাড়ি’ অনুষ্ঠানের কুইজে জিতে নেন এই টাকা। এই টাকা আমাদের প্রিয় সহশিল্পী ক্যানসারে আক্রান্ত আফরোজা আপার হাতে তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগছে। ভারতে চিকিৎসা নিচ্ছেন আফরোজা আপা। সবাই প্রার্থনা করবেন তার জন্য। আমরা সবাই এক পরিবার।’

রওনকের এ মানবিকতা বেশ প্রশংসা পাচ্ছে। অনেক শিল্পীই রওনকের স্ট্যাটাসটি শেয়ার দিয়ে তাকে ধন্যবাদ জানান।

আরো পড়ুন: বিয়ে করতে যাচ্ছেন ফুড ব্লগার রাফসান!

গত বছর ক্যানসার ধরা পড়ে অভিনেত্রী আফরোজা হোসেনের। শুরুতে দেশেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মুম্বাই নেওয়া হয়েছে।

ব্যয়বহুল এই চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছিল আফরোজার পরিবার। বিপদের এ সময় অভিনয়শিল্পী সংঘ পাশে দাঁড়িয়েছে এই অভিনেত্রীর।

এসি/ আই.কে.জে

পুরস্কার রওনক হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250