মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

আ.লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংসদীয় মনোনয়ন ফরমের দাম বাড়িয়ে ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

রোববার (৫ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনির্ধারিত বিফ্রিংয়ে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একাদশ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা ৩০ হাজার টাকা দিয়ে ফরম সংগ্রহ করেছেন। এবার অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের গুণতে হবে ৫০ হাজার টাকা।

ওবায়দুল কাদের জানান, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি এবং জমা দেওয়া হবে।

তিনি বলেন, আমাদের আটটি বিভাগ। এই আটটি বিভাগের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা নেওয়া হবে এখানে। আমাদের যারা মনোনয়ন সংগ্রহ করবে তাদের ৫০ হাজার টাকা করে জমা দিতে হবে। কবে থেকে শুরু হবে এটা আমরা জানাব। আমরা প্রস্তুতি শুরু করেছি। আবার কেউ যদি অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চান, সে সুযোগও আছে।

এসকে/ 


আওয়ামী লীগ ওবায়দুল কাদের মনোনয়ন ফরম ৫০ হাজার টাক দাম বেড়েছে মনোনয়নপ্রত্যাশী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250