বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

আইপিএলে দল পেলেন মোস্তাফিজুর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের পরেই বেজে ওঠেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দামামা। আর তাকে অন্য এক মাত্রা দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন ২০২৪ আসরকে সামনে রেখে আজ দুবাইয়ে হচ্ছে নিলাম। আর সেই নিলামে বাংলাদেশের মধ্যে একমাত্র ছিলেন মুস্তাফিজুর রহমান। আসন্ন আইপিলের ১৭তম আসরে টাইগার কাটার মাস্টারকে দলে টেনেছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।  

আইপিএলের সবশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে এবারের আসরের নিলামের আগে তাকে ছেড়ে দেয় দিল্লি।

মুস্তাফিজের সঙ্গে নিলামে উঠার কথা ছিল আরো দুই বাংলাদেশি তারকার। তবে শেষ দিকে বিসিবি পুরো আসরের অনুমতি না দেওয়ায় নিলামে নাম উঠে নি তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের। 

আরো পড়ুন: কামিন্সকেও টপকে আইপিএলে বাজি মারলো স্টার্ক

২ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন মুস্তাফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি টাকা। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

এসকে/ 

আইপিএল মোস্তাফিজুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250