সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

আইফোন না হওয়ায় ফোন ফিরিয়ে দিলো ছিনতাইকারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

আইফোন না হওয়ায় ছিনতাইয়ের পর অ্যান্ড্রয়েড ফোন ফিরিয়ে দিয়ে গেছে ছিনতাইকারী। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে আমেরিকার ওয়াশিংটনে ডিসিতে। 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত মাসে ওয়াশিংটন ডিসির এক ব্যক্তি গাড়ি পার্ক করে আসার সময় তাঁর কাছ থেকে অস্ত্র দেখিয়ে ফোন ছিনতাই করে নেওয়া হয়। 

ভুক্তভোগী ব্যক্তির স্ত্রী জানান, ওই দুজন ছিনতাইকারীর মধ্যে একজন বিএমডব্লিউতে ছিলেন। আরেকজন নিচে নেমে ফোন ছিনিয়ে নেন। 

পরে ফোনটি দেখে এক ছিনতাইকারী বলে ওঠেন, ফোনটা কি একটি অ্যান্ড্রয়েড? এটি আমরা চাই না। ভেবেছিলাম এটি একটি আইফোন। 

স্থানীয় পুলিশের একটি প্রতিবেদনে দেখা গেছে, ওয়াশিংটন ডিসিতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা গত বছরের চেয়ে ৭০ শতাংশ বেড়ে গেছে। শহরটিতে হত্যাকাণ্ডও এ সময়ে ৩২ শতাংশ বেড়েছে। 

সূত্র: কেএটিভি

ওআ/

আইফোন ছিনতাইকারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250