রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

আইফোন ১৫ প্রো গরম হওয়ার কারণ জানালো অ্যাপল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি : অ্যাপল

সম্প্রতি বাজারে এসেছে আইফোন ১৫ সিরিজের ফোনগুলো। অ্যাপল গত ২২ সেপ্টেম্বর ১৫ সিরিজের ফোনগুলো বাজারে ছাড়ে। তবে এই ফোন ব্যবহারের কিছুদিনের মধ্যেই ক্রেতারা অভিযোগ করছেন, সিরিজটির আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স মডেল দুটি খুবই দ্রুত গরম হয়ে যাচ্ছে। অ্যাপল জানিয়েছে, ফোনগুলো গরম হওয়ার পেছনের কারণটি চিহ্নিত করতে পেরেছে তারা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) অ্যাপলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফোনের অপারেটিং সিস্টেম আইওএস ১৭'র একটি ত্রুটি এর পেছনে অন্যতম কারণ, যা শিগগির আপডেটের মাধ্যমে ঠিক করা হবে।

এর আগে ব্যবহারকারীদের নতুন আইফোন মাত্রাতিরিক্ত গরম হওয়ার কারণ হিসেবে অ্যাপল বলেছিল, এই ডিভাইসগুলো প্রথম কয়েকদিন বেশি গরম হতে পারে। সেটআপ ও রিস্টোর করার পর ব্যাকগ্রাউন্ডে অনেক প্রক্রিয়া চলতে থাকে। এর ফলে এ রকম হতে পারে বলেও জানায় তারা।

অ্যাপল আরও জানিয়েছে, কিছু থার্ড পার্টি অ্যাপের সাম্প্রতিক আপডেটের কারণেও সিস্টেমের ওপর বাড়তি চাপ পড়ছে।

এ সমস্যাগুলো দূর করার জন্য অ্যাপ নির্মাতাদের সঙ্গে আলাদা করে কাজ করছে অ্যাপল। এ ধরনের কয়েকটি অ্যাপ হলো অ্যাসফল্ট ৯ নামের একটি গাড়ির গেম, মেটার ইনস্টাগ্রাম ও উবার। ইতোমধ্যে এ সমস্যার সমাধান করে নতুন আপডেট দিয়েছে ইনস্টাগ্রাম।

এদিকে আইওএস ১৭-এর নতুন সংস্করণে বাগ দূর করা হলেও এর পারফরম্যান্সে কোনো ঘাটতি দেখা যাবে না বলে নিশ্চিত করেছে অ্যাপল।

অ্যাপল আরও দাবি করেছে, ফোন একটু বেশি গরম হলেও এতে নিরাপত্তাঝুঁকি নেই বা শারীরিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই। এতে দীর্ঘমেয়াদে ফোনের টিকে থাকার ওপরও কোনো প্রভাব পড়বে না।

এসকে/

আইফোন ১৫ গরম আইওএস ১৭ অপারেটিং সিস্টেম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250