সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

আইফোনকে টেক্কা দিতে শাওমির ১৪ সিরিজের স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আইফোনকে টেক্কা দিতে অন্যান্য নামিদামি স্মার্টফোন নির্মাতা সংস্থারা রীতিমতো ঘাম ঝরাচ্ছেন। এবার শাওমি নিয়ে এলো নতুন একটি স্মার্টফোন। বিশেষজ্ঞরা বলছেন আইফোনকে টেক্কা দিতে পারবে শাওমির ফোনটি।

চীনা স্মার্টফোন নির্মাতা সংস্থা শাওমি নিয়ে এলো তাদের নতুন ফোন শাওমি ১৪। এই সিরিজে থাকছে মোট তিনটি ফোন- শাওমি ১৪, শাওমি ১৪ প্রো এবং শাওমি ১৪ আল্ট্রা। এদের মধ্যে যে ফোনটিকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, সেটি হল শাওমি ১৪ প্রো। একাধিক আকর্ষণীয় ফিচার ও স্পেসিফিকেশন থাকছে ফোনটিতে।

শাওমি ১৪ প্রো ফোনটিতে দেওয়া হয়েছে বড়সড় একাধিক পরিবর্তন। রেন্ডারিংয়ে দেখা গিয়েছে, এক্কেবারে নতুন ক্যামেরা মডিউল দেওয়া হচ্ছে ফোনটিতে। এজন্যই মনে করা হচ্ছে আইফোনকে টেক্কা দিতে পারবে ফোনটি। এছাড়াও এই ফোনে থাকছে ৬.৬ ইঞ্চির ফ্ল্যাট স্ক্রিন, যাতে ২.৫ডি কার্ভড গ্লাস। তবে আগের ফোনগুলোর চেয়ে খানিকটা পুরু এটি।

এই ফোনের ক্যামেরাও অত্যন্ত চমৎকার হতে চলেছে। এটি আপগ্রেডেড একটি ক্যামেরা সেন্সর পেতে চলেছে। সেলফি ক্যামেরার জন্য একটি হোল-পঞ্চ কাটআউটও দেওয়া হচ্ছে। এই ফোনের ডাইমেনশন ১৬১.৬ x ৭৫.৩ x ৮.৭ এমএম। ক্যামেরা মডিউলটি ১৩.১ মিমি লম্বা।

আরো পড়ুন: বিশ্বের প্রথম রোলেবল স্ক্রিন স্মার্টফোন আনছে ভিভো

চারটি ক্যামেরা থাকছে ফোনটিতে। অতিরিক্ত সেন্সরের জায়গাতেও থাকতে পারে বড় চমক। সব মিলিয়ে এই ফোনে থাকতে পারে এমনই তাক লাগানো কিছু ফিচার ও স্পেসিফিকেশন, যা আইফোন ১৪ ও আইফোন ১৫ সিরিজের ফোনগুলোকে টেক্কা দিতে একেবারেই যথার্থ।

ফোনটিতে একটি ৪ হাজার ৮৬০ এমএএইচের ব্যাটারি থাকতে পারে। যদিও এই ফোনের দাম এবং ফিচার সম্পর্কে এখনো খুব বেশি জানা যায়নি। কিছুদিনে মধ্যেই বাজারে আসতে পারে শাওমির ১৪ সিরিজের ফোনগুলো।

সূত্র: গিজমোরচায়না

এসকে/ 


স্মার্টফোন আইফোন শাওমি ১৪

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250