শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

আইয়ুব বাচ্চুর গান-স্মৃতি নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কিংবদন্তি রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হলো আজ। ২০১৮ সালের ১৮ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান তিনি। আইয়ুব বাচ্চুর পঞ্চম প্রয়াণদিনের একদিন আগে দিন ১৭ অক্টোবর এশিয়াটিকের সঙ্গে একটি চুক্তি হয় এবি ফাউন্ডেশনের।

সেখানে আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা উপস্থিত ছিলেন। চুক্তি প্রসঙ্গে ফেরদৌস আক্তার চন্দনা বলেন, ‘এবি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরেই আইয়ুব বাচ্চুর গিটার থেকে শুরু করে নানা স্মৃতি সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছি।

এর ভেতরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে নিয়ে স্মৃতি জাদুঘর, তার স্মরণে কনসার্ট এবং সম্মাননা প্রদানের বিষয়টি। এছাড়াও আরও কিছু প্ল্যান নিয়ে আলাপ হয়েছে এই চুক্তি অনুষ্ঠানে। আমি শুধু এটুকুই বলবো, এশিয়াটিকের মতো প্রতিষ্ঠানকে ধন্যবাদ এভাবে এগিয়ে আসার জন্য।’

ইরেশ যাকের বলেন, ‘মূলত এবি ফাউন্ডেশনের অনেকগুলো পরিকল্পনার সাথে আমরা সহযাত্রী হিসেবে কাজ করবো। আর বাচ্চু ভাই আমাদের প্রাণের মানুষ। আমরা তার গান শুনেই বড় হয়েছি। ব্যক্তিগতভাবেও নিবিড় সম্পর্ক ছিল আমাদের।

নতুন প্রজন্মের কাছে তার গান গুলো পৌঁছে দেওয়া। বা নতুন ভয়েসে আইয়ুব বাচ্চুর গানগুলো আবারও নতুনভাবে উপস্থাপনসহ অনেককিছুই পরিকল্পনায় রয়েছে। সবকিছু নিয়েই আমরা কাজ করবো। সেটারই একটি শুভ সূচনা হলো।’

আরো পড়ুন: মেজাজ হারালেও ভক্তদের যে ইচ্ছা পূরণ করলেন অরিজিৎ

এসি/  আই.কে.জে



আইয়ুব বাচ্চু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250